স্টাফ রিপোটাার: তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সভায়, সারাদেশে লোডশেডিংসহ বিদ্যুৎ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে,” ‘স্বনির্ভর ,পরিবেশ বান্ধব জ্বালানি নীতির বদলে, আমদানী নির্ভর জ্বালানি নীতিতে সংকট তীব্র হয়েছে। দেশে গ্যাস সম্পদ ও নবায়নযোগ্য জ্বালানীর উৎস থাকলেও কমিশন ভোগী এবং কতিপয় গোস্ঠীকে লাভবান করতে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করা হয়েছে ।
প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ,জনগনের করের টাকা ভর্তুকির নামে অপচয় করলেও সংকট এড়ানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে আবারো বিদ্যুৎ ও জ্বালানীর দাম বৃদ্ধির অপচেষ্টাও চলছে। এই অপচেস্টা রুখে দাঁড়াতে হবে ।
আজ ৮ জুলাই সকাল সাড়ে ১১ টায় ঢাকায় মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কার্যালয়ে জাতীয় কমিটির সংগঠক, সাবেক সদস্য সচিব অধ্যাপক ড. এম এম আকাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন সংগঠক রুহিন হোসেন প্রিন্স,বজলুর রশীদ ফিরোজ,জোনায়েদ সাকী,নজরুল ইসলাম,ডা. হারুন অর রশীদ,আকবর খান, মাসুদ রানা,বিধান দাস, মফিজুর রহমান লালটু, খান আসাদুজ্জামান মাসুম,বাচ্চু ভূইয়া, তৈমুর খান অপু,অনুপ কুন্ডু, মোফাজ্জল হোসেন মোস্তাক, সাদেক খান, রাজু আহমেদ প্রমূখ।
সভায় বলা হয়, দেশের গ্যাস অনুসন্ধান, উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, শিল্প কৃষিসহ ঘরে ঘরে সুলভে পরিবেশ বান্ধব বিদ্যুৎ দিতে জাতীয় কমিটির খসড়া প্রস্তাব এবং দেশপ্রেমিক বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে আমদানি নির্ভরতা আজ যে সংকট তৈরী করা হয়েছে তার দায় সাধারন জনগন নেবে না। এ দায় সরকারকেই নিতে হবে।
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়। এ ...
ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল ...
স্টাফ রিপোর্টার: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইউরোপীয় ...
স্টাফ রিপোর্টার: ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদ ...
সব মন্তব্য
No Comments