স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং ২১ আগস্ট শপথ নেন। শপথের দিনই সংবিধান অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য হয়ে যায়।
আজ নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিং করে তফসিলের বিস্তারিত জানান। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন তফসিল অনুমোদনের পর তিনি সময়সূচি ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ২৯ সেপ্টেম্বর। আপিল গ্রহণ ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এবং নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে।
ইসির তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। গত সাধারণ নির্বাচনের চেয়ে ভোটার বেড়েছে ৮ হাজার ৩২২ জন। ভোট গ্রহণে ৯৮৯টি কেন্দ্রে ৩ হাজার ১৫২ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন। এছাড়া দেশি-বিদেশি ভোটারদের জন্য প্রায় ৫ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট বিতরণের প্রস্তুতিও রয়েছে।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই সময়সীমার মধ্যেই কমিশন এই তফসিল দিল। আসনটিতে জামায়াতে ইসলামী এরই মধ্যে দেলাওয়ার হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি গত নির্বাচনেও এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সাল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জাতিসংঘের সংস্ ...
সব মন্তব্য
No Comments