ডেস্ক রিপোর্ট: ফরিদপুরে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ফরিদপুর সদর উপজেলায় রাজবাড়ি রাস্তার মোড়ে অবস্থিত স্বর্ণকমল মার্কেটে এই এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। আউটলেটটি প্রাইম ব্যাংক পিএলসি’র ফরিদপুর শাখার অধীনে স্থানীয় চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ পরিচালনা করবে।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুখশানা আহমেদ মেহেবী এজেন্ট ব্যাংকিং আউটলেটটির শুভ উদ্বোধন করেন। মূলত ব্যাংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলের সম্প্রসারণ এবং আরও বেশি কাস্টমারদের সেবা দেওয়ার লক্ষ্যে এই এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান মোহাম্মদ আমিনুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments