কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের মৃত্যুর ঘটনায় পায়রা বন্দর নৌ-পুলিশের ৪ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নৌ-পুলিশ পটুয়াখালী জোনের সহকারী পুলিশ সুপার মো.আহসান হাবীব। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলো পায়রা বন্দর নৌ-পুলিশের এ.এসআই মামুন, কনষ্টেবল রিয়াজ, সুমন ও ছাত্তার। এদেরকে নৌ-পুলিশ বরিশাল অঞ্চল অফিসে সংযুক্ত করা হবে বলে জানা গেছে।
উল্লেখ মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার চর বালিয়াতলী ঢোস এলাকা থেকে ৫ জেলে একটি মাছধরা ট্রলারসহ রাবনাবাদ নদীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ট্রলারে নিষিদ্ধ জাল রয়েছে সন্দেহে তাদের ধাওয়া করে পায়রা বন্দরের নৌ-পুলিশবাহী একটি ট্রলার। এরপর জেলেরা ফের ঢোস এলাকায় পৌঁছলে ৪ জেলে পালিয়ে যেতে সক্ষম হলেও সুজনকে ধরে ফেলে নৌ-পুলিশের সদস্যরা। পরে তাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলে নৌ-পুলিশের এ.এসআই মামুনসহ ৪ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। প্রায় ৬ ঘন্টা প্রচেষ্টার পর মঙ্গলবার সন্ধ্যায় ওই ৪ পুলিশ সদস্যকে উদ্ধার করে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
সব মন্তব্য
No Comments