ডেস্ক রিপোর্ট: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
ঢাকা, রাজশাহী, পাবনা, ফেনী ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে পারে।
সারাদেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের দিক ও গতি দক্ষিণ/দক্ষিণপূর্ব, দিক থেকে ঘন্টায় (৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ ঢাকায় বাতাসের আপেক্ষিপ আদ্রতা ছিল ৮০%।
আজ ঢাকায় সূর্যস্ত সন্ধ্যা ০৬টা ৪৫ মিনিট।
আগামীকাল ঢাকায় সূযোদয় ভোর ০৫টা ২৪ মিনিটি।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়া অবস্থা (৩ দিন) সামান্য পরিবর্তন হতে পারে।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ১ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু ৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইম ...
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মৃত্যু হওয়া রোগী সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
সব মন্তব্য
No Comments