স্টাফ রিপোর্টার : বিএনপিও তাদের ধূসররা রাজপথে আগুনসন্ত্রাস, জ্বালাও পোড়াও করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। এ সময় তিনি তারেক জিয়া চুরিতে অনার্স ও দুর্নীতিতে মাস্টার্স করেছে বলে মন্তব্য করেন।
শনিবার রাজধানীর ডেমরায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপ—মন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম ও শিক্ষা উপ—মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,এমপি। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনসহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি ও তাদের ধূসর স্বাধীনতা বিরোধী শক্তি দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। তাই ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত সর্তক অবস্থায় থাকতে হবে। তারা যেখানেই নাশকতা করার চেষ্টা করবে,সেখানেই তাদের প্রতিরোধ করতে হবে।
মায়া বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের খুনের সঙ্গে যারা জড়িত তাদের ফাঁসির আওতায় আনা হোক। আর বিএনপি যতই জ্বালাও পোড়াও রাজনীতি ও আন্দোলন শুরু করুক না কেন আওয়ামী লীগ তাদের দাতভাঙ্গা জবাব দিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। টানা চতুর্থবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। এক্ষেত্রে বিএনপি যদি সকল আন্দোলন বন্ধ করে নি:শ্বর্ত ক্ষমা চেয়ে আগামি জাতীয় নির্বাচনে অংশগ্রহন করে তাহলে তাদের স্বাগত জানানো হবে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments