স্টাফ রিপোর্টার: ১৫তম সাফ পুরুষ চ্যাম্পিয়নশিপ বসছে বাংলাদেশে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর। বাংলাদেশ সর্বশেষ ২০১৮ সালে সাফ আয়োজন করেছিল, ৮ বছর পর আবারও স্বাগতিক হচ্ছে লাল-সবুজের দেশ।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার, ১ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আগেই জানিয়েছিল ২৫ জুলাই ঢাকায় টুর্নামেন্টের অফিসিয়াল লোগো উন্মোচন এবং ১ আগস্ট থিম্পুতে ড্র অনুষ্ঠিত হবে। এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে টেকনো, নামকরণ করা হয়েছে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬।
সাফ জানিয়েছে, এবারের ড্র অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ ফিফা পুরুষ র্যাঙ্কিং অনুযায়ী। ২০ জুলাই ২০২৬ প্রকাশিত র্যাঙ্কিংকে ভিত্তি ধরে পট সাজানো হয়। র্যাঙ্কিংয়ে ভারত ১৩৮, মালদ্বীপ ১৭৩, বাংলাদেশ ১৮১, শ্রীলঙ্কা ১৮৭, ভুটান ১৯২ এবং পাকিস্তান ১৯৮ অবস্থানে ছিল।
ড্র অনুযায়ী স্বাগতিক বাংলাদেশ পড়েছে 'এ' গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। গ্রুপে চতুর্থ দল হিসেবে নেপালের নাম রাখা হয়েছে, তবে ফিফার নিষেধাজ্ঞার কারণে তাদের অংশগ্রহণ অনিশ্চিত। সাফের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে ফিফা নিষেধাজ্ঞা না উঠলে নেপাল এই আসরে খেলতে পারবে না।
অন্যদিকে 'বি' গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এর আগে রেকর্ড ৯ বার শিরোপা জিতেছে।
আয়োজক বাংলাদেশ এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে সাফ আয়োজন করেছে এবং ২০০৩ সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছে। এবারের আসরে সব ম্যাচই ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যার ধারণক্ষমতা ২২,৪০০। সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, এবারের আসরে ভিএআর প্রযুক্তি যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments