স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৩ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং নতুন সিদ্ধান্ত আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।
সিদ্ধন্তনুযায়ি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা কমানো হয়েছে। ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা।
২১ ক্যারেটর প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৩৩ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১৪ হাজার ৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ৯৩ হাজার ৬০৪ টাকায় বিক্রি করা হবে।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত থাকছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা , ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।
প্রসঙ্গত , গত ১৪ ডিসেম্বর স্বর্ণের দাম কমানো হয়। পরে ১৮ ডিসেম্বর ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments