ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্র মৈত্রী’র সাবেক সভাপতি, চারদলীয় জোটবিরোধী লড়াইয়ে ছাত্র সংগ্রাম পরিষদের প্রথম সমন্বয়ক ও জনলোকের কেন্দ্রীয় সমন্বয়ক রফিকুল ইসলাম সুজন করোনায় আক্রান্ত। তার আশু রোগমুক্তি কামনা করেছে সামাজিক সংগঠন জনলোক।
আজ ২২ জুলাই এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই রোগমুক্তি কামনা করে বলেন, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম সুজন করোনার শুরু থেকে জনলোকের ব্যানারে সহযোদ্ধাদের নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে মানব সেবায় আছেন। নিজ এলাকাসহ সারা দেশে জনলোকের পক্ষে নিজেদের তত্ত্বাবধানে হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ সহ সাধ্যমতো অর্থনৈতিক সহযোগিতাও করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন প্রচারণা ও সচেতনতামূলক আলোচনা সভাও করেছেন। যা এখনো অব্যাহত রয়েছে।
সর্বশেষ গত ১৮ জুলাই নিজ জেলা বরিশাল গিয়ে উজিরপুর উপজেলায় করোনা প্রতিরোধে মানুষের সেবায় থেকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। করোনা উপসর্গ মনে করে টেস্ট করালে ৪ আগস্ট তার করোনা পজেটিভ আসে। তারপর দ্রুত ঢাকায় এসে বাসায় থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিয়ে ১৪ দিন পর টেস্ট করালে আবারো করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি বাসাতে থেকে করোনা প্রতিরোধমূলক কার্যক্রমে সহযোদ্ধাদের সহযোগিতা করছেন।
জনলোকের কেন্দ্রীয় নেতারা বলেন, আমাদের সংগঠনের সমন্বয়কের দ্রুত রোগমুক্তি কামনা করছি। তিনি খুব শীঘ্রই করোনা মুক্ত হয়ে আবার মানুষের সেবায়, মানুষের পাশে থাকবেন। সাবেক এই ছাত্রনেতা করোনা আক্রান্ত হওয়ার পরেও নিজের কথা না ভেবে দেশবাসীর উদ্যেশ্যে বলেছেন, আমি সুস্থ আছি, ভাল আছি। আশা করি এভাবেই থাকবো। আঁধার কেটে যাবে। মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। সবাই টিকা নিন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments