স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার এক বিবৃতিতে আগামীকাল ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান "সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস" পালনের আহ্বান জানিয়েছে। জাসদের এই বিবৃতিতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা নারী ও শিশুসহ সপরিবারে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ সামরিক শাসন ও পাকিস্তানপন্থার রাজনীতিতে ফেরত নিয়ে যাওয়ার অপপ্রয়াস শুরু করে এবং ৩ নভেম্বর আবারও কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা নিজেদের ব্যক্তিস্বার্থে ক্ষমতা দখল করে জেল হত্যাকারী ও ১৫ আগস্টের খুনিদের নিরাপদে দেশ থেকে চলে যেতে দেয়। সাধারণ মুক্তিযোদ্ধা সিপাহিদের ব্যবহার করে ব্যক্তিস্বার্থ ও রাজনৈতিক স্বার্থের মিশেলে সংঘটিত ওইসব ক্যু ও পাল্টা-ক্যু'র প্রেক্ষাপটে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সাধারণ সিপাহিরা সংঘটিত করেন ঐতিহাসিক মহান "সিপাহি-জনতার অভ্যুত্থান"।
জাসদের বিবৃতিতে বলা হয়, সাধারণ সিপাহিদের অধিকার ও মর্যাদা বিষয়ক কয়েকটি অর্থনৈতিক দাবি দাওয়া সাথে মাত্র একটি রাজনৈতিক দাবি যুক্ত করে "একটি সর্বদলীয় জাতীয় সরকার" গঠনের আহ্বানে সংঘটিত হয়েছিল এই রক্তপাতহীন অভ্যুত্থান। এটা কোনো সাধারণ বিদ্রোহ ছিল না বা বিশাল কোনো বিপ্লব ছিলনা; এটা ছিল একটি অভ্যুত্থান। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এই বিবৃতিতে আরো বলা হয় যে সাধারণ সিপাহিদের সংগঠন "বিপ্লবী সৈনিক সংস্থা"র নেতৃত্বে সংঘটিত এই অভ্যুত্থানে সহযোগিতা করেছিল বিপ্লবী গণবাহিনী আর সমর্থন দিয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। অভ্যুত্থানে মুক্ত সেনাপ্রধান জিয়াউর রহমান অচিরেই সিপাহি অভ্যুত্থানের বিরুদ্ধে পাকিস্তান ফেরত ও পাকিস্তানপন্থি সেনা কর্মকর্তাদের সহায়তায় আবারও ক্যু সংঘটিত করেন এবং অভ্যুত্থানের নেতা কর্নেল আবু তাহের বীর উত্তমকে প্রহসনের মামলায় সাজানো আদালতের রায়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন, জাসদের বর্তমান সভাপতি হাসানুল হক ইনুকে ১২ বছর কারাদণ্ড প্রদান করেন, ও পরবর্তীকালে প্রায় তিন হাজার মুক্তিযোদ্ধা সিপাহি ও অফিসারকে গুম ও হত্যা করেন।
১৯৭৫০-এর ১৫ আগস্টের ক্যু, ৩ নভেম্বরের ক্যু, ৭ নভেম্বরের মহান সিপাহি—জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে জিয়াউর রহমানের ক্যু'র ধারাবাহিকতায় গত প্রায় অর্ধশতক ধরে ক্রমাগতভাবে পাকিস্তানপন্থি জঙ্গি সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় আরো একটি ক্যু সংঘটিত করে বাংলাদেশের জনগণের উপর অসাংবিধানিক শাসন চাপিয়ে দেয়। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এই বিবৃতি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধের অর্জন বাহাত্তরের সংবিধানের চার রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তিতে আইনের শাসন কায়েমে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানায়।
কেন্দ্রীয় কর্মসূচি:
মহান সিপাহী জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১১টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয় ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় ঢাকায় অবস্থানরত জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল সদস্য, ঢাকা মহানগর জাসদ ও সহযোগী সংগঠনের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
সব মন্তব্য
No Comments