মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলার থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, তানোর থানা ০৩ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও ডিবি পুলিশ ০৪ জনকে আটক করে। যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
আটকৃতদের মধ্যে, ডিবি পুলিশ চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১নং মোঃ হাসেম রানা (৪১), ২নং মোঃ রাসেল (৩১) ও ৩নং মোসাঃ মাজুফা (২৮) গণকে ১৫ বোতল ফেন্সিডিল ৬০ গ্রাম হেরোইন এবং ১৬ পিচ ইয়াবাসহ এবং ৪নং মোঃ রিংকু আলী (২৭) কে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments