রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জুন দুপুরে তাদের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া দুই নেতা হলেন- চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান ওরফে জাকির মোল্লা এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।
বালু ব্যবসায়ী ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জহিরুল ইসলাম জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় জাকির মোল্লা ও আব্দুল রাজ্জাক তার কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। সোমবার, ১৫ জুন রাত সাড়ে ৮টার দিকে টাকা নিতে রেইনট্রিতলা এলাকায় এলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখে। প্রায় দুই ঘণ্টা পর ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিখিত মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
জহিরুল আরও জানান, জাকির মোল্লা ও আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ওই দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিএনপিতে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের কোনো স্থান নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কাজে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’
তবে অভিযোগ অস্বীকার করে জাকির মোল্লা বলেন, ‘আমরা বালু ব্যবসায় অংশীদার হতে চেয়েছিলাম। আমাদের ডেকে এনে চাঁদা দাবির মিথ্যে অভিযোগ তুলে ফাঁসানো হয়েছে।’
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments