ডেস্ক রিপোর্ট: ফলের বাজার এখন কাঁঠালের ঘ্রাণে মাখামাখি। মানুষের দেহে যেসব পুষ্টির প্রয়োজন প্রায় সবই আছে কাঁঠালের মধ্যে। এক সময় বাঙালির পুষ্টির অভাব পূরণ করতো এই কাঁঠাল। কাঁঠালে বেশ কিছু উপাদান আছে যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী।
পুষ্টিবিদরা বলছেন, কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর। কাঁঠালে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, বি-১, বি-২, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান পাওয়া যায়। এই সকল উপাদান আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ভিটামিনের চাহিদাও পূরণ করে কাঁঠাল।
চলুন এবার জেনে নেয়া যাক কাঁঠালের উপকারিতা সম্পর্কে-
কার্বোহাইড্রেট এবং ক্যালোরি সমৃদ্ধ কাঁঠাল ফলটি যে কোনো মানুষের কর্মশক্তি বাড়ায়। এছাড়া এতে আছে সুক্রোজ ও ফ্রুক্টজ, যা শরীরে দ্রুত শক্তি যোগায়। কাঁঠালে কোলেস্টেরল নেই বলে যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য ফলটি একেবারেই নিরাপদ।
প্রচুর পটাশিয়াম সমৃদ্ধ কাঁঠাল শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে। ফলে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কাঁঠাল খেয়ে পরখ করতে পারেন, কাঁঠাল রক্তচাপ কমাতে সাহায্য করে। একই সঙ্গে স্ট্রোক ও হার্ট এটাকের ঝুঁকিও কমিয়ে দেয়।
চোখের সমস্যায় ভুগলে একটু বেশি করে কাঁঠাল খান। কারণ কাঁঠালে আছে ভিটামিন-এ। এছাড়া ফলটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রেটিনাকে সুস্থ ও সবল রাখে।
কাঁঠালে আছে ভিটামিন এ, সি, ই, কে এবং ভিটামিন বি-৬। এছাড়া ফলটিতে থাকা কপার, ম্যাংগানিজ, ম্যাগনেসিয়াম মানব শরীরে রক্ত উৎপাদনে সাহায্য করে। সুতরাং যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নির্দ্বিধায় কাঁঠাল খেতে পারেন।
কাঁঠালে থাকা ক্যালশিয়াম হাড়ের গঠন সুদৃঢ় করতে ভূমিকা রাখে। তাই হাড় মজবুতে কাঁঠালের শরণাপন্ন হতে পারেন।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
সব মন্তব্য
No Comments