রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্টিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের অতিরিক্ত কৃষি উপপরিচালক নাজমুল কবির। ধর্মপাশা উপজেলার উপসহকারী কৃষি অফিসার মো: চঞ্চল মিয়া এর সঞ্চালনায়। স্বাগত বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ধর্মপাশার কৃষক মো: আব্দুল আজিজ, এনজিও প্রতিনিধি কারিতাস বাংলাদেশের এস আর এম সৌরভ, সাংবাদিক মো: সেলিম আহমেদ, সাংবাদিক রাজু ভুইয়া, এমারুল হক প্রমূখ।
কৃষাণ কৃষাণীর সামনে ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত কৃষি কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ধান, সবজী কিভাবে করবেন, প্রর্দশনী প্লট, জৌবসার, বীজ ও রোপন, পাশাপাশি হাওরাঞ্চলে কৃষি গুরত্ব ও করণী। কৃষি স্কুলগুলোকে আরও শক্তিশালী করতে হবে, কৃষক ও কৃষাণীদের উপস্থিত ও অংশগ্রহণের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিভিন্ন কার্যক্রম, প্রর্দশনী সহ উপস্থাপনা করা হয়।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments