ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের সংসদ কমিটি’র ৭ম বৈঠক কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, কাজী ফিরোজ রশীদ, মাহবুব আরা বেগম গিনি, মনজুর হোসেন, আশেক উল্লাহ রফিক, শওকত হাচানুর রহমান (রিমন), মোঃ হারুনুর রশিদ, সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মোঃ সাইফুজ্জামান, সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির যুগ্ম-আহবায়ক নাহিদ ইজহার খান ও সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির যুগ্ম আহবায়ক নার্গিস রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে কমিটি জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউস্থ সংসদ সদস্য ভবনের আশেপাশে যেসকল সাইনবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে তা এক সপ্তাহের মধ্যে অপসারণের জন্য সিটি কর্পোরেশনকে নির্দেশ প্রদান করে।
বৈঠকে মানিক মিয়া এভিনিউতে যাতে কোন দোকানপাট বসতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও নিয়মিত মনিটরিং করার জন্য ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়।
কমিটি সংসদ সচিবালয় কর্তৃক ইতোমধ্যে সরবরাহকৃত গাড়ির স্টিকার নতুন করে ডিজাইন করার সুপারিশ করে।
বৈঠকে সংসদ ভবন ও সংসদ সদস্য ভবনের প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা ও পিএবিএক্স টেলিফোন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে স্থাপনের জন্য সুপারিশ করা হয়।
কমিটি ন্যাম ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক চলমান কাজের মান ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নিমিত্ত সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদেরকে নিয়মিত তদারকি করার নির্দেশনা প্রদান করে।
বৈঠকে সংসদ সদস্য ভবন এলাকায় অননুমোদিতভাবে বিভিন্ন কক্ষে/স্থানে বসবাসরত ব্যক্তিগণকে অতিসত্ত্বর উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। এছাড়া শেরে বাংলা নগর সংসদ সদস্য ভবনের ক্যান্টিন এবং মানিক মিয়া এভিনিউস্থ ৬নং সংসদ সদস্য ভবন সংলগ্ন ক্যান্টিন (সুপার সপ) দুইটি পার্লামেন্ট মেম্বারর্স ক্লাব কর্তৃক পরিচালিত হতে পারে মর্মে কমিটি মতামত প্রদান করেন।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন/ঢাকা ওয়াসা/তিতাস/ঢাকা মেট্রোপলিটান পুলিশ জোন এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments