জাবি প্রতিনিধি: সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় পাঁচশ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এসময় বন্যাপীড়িত মানুষের মধ্যে শুকনা খাবারের পাশাপাশি খাবার পানি, স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাইয়ের মতো প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়।
ধর্মপাশা উপজেলার কুষ্টিবাড়ি, সুনই, ধরাপপুর, নওয়াগাও গ্রামে জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন।
জাবি ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছে আমরা এমন কিছু গ্রামের কথা শুনি যেখানে এখনও ত্রাণ পৌঁছায়নি। প্রায় চার ঘণ্টা নৌকায় চড়ে আমরা সেই গ্রামগুলোতে যাই। সেখানকার অসহায় পাঁচশ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, বন্যাদুর্গতরা খুবই অসহায়ত্বের মধ্যদিয়ে দিনযাপন করছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments