বুলবুল আহমেদ, নাটোর: সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এ নিয়ে কোনো ধরনের টালবাহানা বা বিলম্ব মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
আজ ৭ নভেম্বর সকালে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার ফেরত দিয়েছেন। দেশ এগিয়ে যাচ্ছিলো, কিন্তু মাঝে এই আধিপত্যবাদের দোরসরা ১৬ বছর বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব আবারো বিপন্নের মুখোমুখি হয়।
দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন রাষ্ট্রভার গ্রহণ না করতো তাহলে বিএনপির নামে যে জাতীয়তাবাদী দল—তা হতো না। তিনি হিন্দি, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল মানুষকে নিয়ে জাতীয়তাবাদ জন্ম দিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফেরত এসেছে।
বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ কে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে যাবে। তার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত হবে।’
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সাবিনা ইয়াসমিন ছবি,বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, এমদাদুল হক আল মামুন,সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments