ডেস্ক রিপোর্ট: গত ২২ মে'২০২৫ গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলার সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে এবং ঢাকা নগরের আহ্বায়ক তৌফিকা লিজার পরিচালনায় সভায় ১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির দপ্তর সম্পাদক রাহেলা সিদ্দিকা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত।
সভায় গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, সাপ্তাহিক ছুটি, ন্যূনতম জাতীয় মজুরিসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত হয়।
নবনির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি-
সভাপতি- আসমা আক্তার, সহসভাপতি- সাথী আক্তার, সাধারণ সম্পাদক- তৌফিকা লিজা, সাংগঠনিক সম্পাদক- বিউটি সুলতানা, দপ্তর সম্পাদক- রাহেলা সিদ্দিকা এবং সদস্য জমিরন খাতুন, ফিরোজা বেগম, পারুল আক্তার, জোবেদা বেগম, ফরিদা খাতুন, সুফিয়া বেগম, করিফুল বেগম, পারুল বেগম, সাহিদা খাতুন ও মলি বেগম।
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
সব মন্তব্য
No Comments