বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার, ১৭ জুন চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাহাব উদ্দিন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত। পরিবারের পক্ষ থেকে ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ২৪ নভেম্বর আয়াতের সাবেক ভাড়াটিয়া আবীর আলীকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই।
জিজ্ঞাসাবাদে আবীর আলী পুলিশকে জানান, মুক্তিপণের উদ্দেশ্যে আয়াতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে মরদেহ গুম করতে ছয় টুকরা করে নদীতে ফেলে দেন। তার দেওয়া তথ্যে আকমল আলী সড়কের স্লুইসগেট এলাকা থেকে আয়াতের পায়ের অংশ এবং খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।
ঘটনার পর আয়াতের বাবা সোহেল রানা বাদী হয়ে ইপিজেড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পিবিআই তদন্ত শেষে ২০২৩ সালের ৭ মার্চ আবীর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলায় মোট ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হলো। রায়ে আদালত বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলো।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সন্তুষ্ট। আসামিপক্ষের আইনজীবীরা জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
উল্লেখ্য, আয়াত হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। শিশুটির মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার ও আসামির স্বীকারোক্তির পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments