দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে তানজেলা খাতুন (২৮) নামে এক গৃহবধু নিখোঁজ হয়েছে। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর হাইস্কুলের কাছে পদ্মা নদীতে ডুবে ওই গৃহবধু নিখোঁজ হয়। সে ইসলামপুর গ্রামের আজের প্রামানিকের মেয়ে এবং ভেড়ামারা কাঠেরপুল এলাকার নয়ন আলীর স্ত্রী। তানজেলা খাতুন মানষিক রোগী ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।
স্থানীরা জানায়, শনিবার ভোররাত ৪টার দিকে ৫বছরের বছরের শিশু কন্যা আয়েশা খাতুনকে সঙ্গে নিয়ে দুই সন্তানের জননী তানজেলা খাতুন আত্মহত্যার উদ্দেশ্যে পদ্মা নদীতে নামে। এসময় নদীতে মাছ ধরা জেলেরা তাকে দেখতে পেয়ে শিশুকন্যা আয়েশাকে জীবিত উদ্ধার করলেও গৃহবধু তানজেলা খাতুন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে জেলে ও স্থানীয়রা পদ্মা নদীতে তল্লাশী চালিয়ে নিখোঁজ গৃহবধুর সন্ধান পাইনি।
নিখোঁজ গৃহহবধুর প্রতিবেশী ও ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন মইনুল জানান, শিশুকন্যা আয়েশাকে সঙ্গে নিয়ে মানষিক রোগী তানজেলা খাতুন আত্মহত্যার উদ্দেশ্যে ভোররাতে পদ্মা নদীতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় তার কাঁধে থাকা শিশুকন্যাকে জেলেরা জীবিত উদ্ধার করলেও তানজেলাকে উদ্ধার করতে পারেনি। সে পদ্মা নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। তিনি জানান, মানষিক রোগী তানজেলা শুক্রবার নদীতে নেমে আত্মহত্যার চেষ্টা করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে। এরআগেও সে আত্মহত্যার চেষ্টা করে না পারায় গতকাল শনিবার ভোররাতে পরিবারের লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সে পদ্মা নদীতে নেমে তলিয়ে যায়। ভাগ্যক্রমে শিশুটি জীবিত উদ্ধার হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ গৃহবধু তানজেলা খাতুনকে উদ্ধারে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়নি বলে স্থানীয়রা জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments