ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ও তাঁর ছেলে সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী ইউপি সদস্য। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সুলতানপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য ইসরাত জাহান এ সংবাদ সম্মেলন করেন। তিনি সুলতানপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য।
লিখিত বক্তব্যে ইসরাত জাহান বলেন, ফিরোজুর রহমান ও তাঁর ছেলে ওমর ফারুকের নির্বাচনের সময় যারা তাদের বিপক্ষে ছিল, তাদেরকে এখন মামলায় জড়ানোসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ফিরোজুর রহমান তার মদদপুষ্ট স্থানীয় খায়ের মেম্বারকে দিয়ে সকল অপকর্ম করাচ্ছেন। ওমর ফারুক তার নির্বাচনে কাজ না করায় প্রকাশ্যে আমার ছেলে শফিকুল ইসলাম হৃদয়কে হত্যার হুমকি দিয়েছিল। এ নিয়ে আমি আদালতে মামলা করেছিলাম।
তিনি আরও বলেন, আমার করা ওই মামলার জেরে সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামের একটি হত্যাকান্ডে আমার ছেলেকে জড়িয়ে দিয়েছেন ফিরোজুর রহমান। পরে আদালতে মিথ্যা ১৬৪ ধারা জবানবন্দি দেখিয়েছে।
তবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তাদেরকে কেনো হত্যা মামলায় আসামি করা হয়েছে, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানেন। আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments