ডেস্ক রিপোর্ট: অলরা্উন্ডার সাকিব আল হাসানের শাস্তি কমানোর আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের ৪০তম ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে লাথি দিয়ে স্টাম্প ভাঙ্গার পাশাপাশি, স্টাম্প ছুঁড়ে ফেলায় আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি হিসেবে মোহামেডান অধিনায়ক সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
শাস্তি কমানোর জন্য আবেদনের বিষয়টি নিশ্চিত করে মোহামেডান ক্রিকেট কমিটি চেয়ারম্যান মাসুদুজ্জামান জানিয়েছেন ইতোমধ্যে এ বিষয়ে ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির (সিসিডিএম) কাছে একটি চিঠি পাঠিয়েছে। তবে সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানান, তারা এখনও চিঠিটি পাননি।
আজ সংবাদমাধ্যমকে মাসুদুজ্জামান বলেন, সাকিবের শাস্তি কমাতে সিসিডিএমের কাছে আমরা আবেদন করেছি। বিসিবির সিদ্ধান্ত নেয়ার পরে আমরা গতরাতে মেইল করেছিলাম। আজ আমি সরাসরি সিসিডিএমের কাছে লিখেছি ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments