আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একসময় এখানে বসত ভক্তদের মিলনমেলা। দূর-দূরান্ত থেকে ছুটে আসতেন অনুসারীরা। ধর্মীয় আয়োজন, জিকির-আজকার আর মানুষের পদচারণায় মুখর থাকত পুরো এলাকা। চারপাশে ছিল সবুজের সমারোহ, পাখির কলকাকলি আর উৎসবমুখর পরিবেশ। সময়ের পরিক্রমায় সেই চিত্র এখন যেন শুধুই স্মৃতি।
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের মুর্শিদপুরে অবস্থিত খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবার শরীফ। স্থানীয়দের কাছে একসময় এটি ছিল ধর্মীয় ও আধ্যাত্মিক সমাগমের অন্যতম পরিচিত স্থান। তবে প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে দরবারের কার্যক্রম। দীর্ঘদিনের অচলাবস্থায় অনেকটাই পরিত্যক্ত হয়ে পড়েছে পুরো এলাকা।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে দরবারের বিভিন্ন স্থানে গবাদিপশুর বিচরণ দেখা যায়। সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের আড্ডা বসে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন বলেন, পরিত্যক্ত হয়ে পড়া জায়গাটির বিভিন্ন অংশ এখন গবাদিপশুর বিচরণস্থলে পরিণত হয়েছে। সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের আড্ডা বসে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “যে স্থানে একসময় মানুষের ধর্মীয় আবেগ, বিশ্বাস ও সমাগম ছিল, আজ সেটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।”
হামলা-ভাঙচুরের পর বন্ধ কার্যক্রম
দরবার শরীফের খাদেমের দাবি, একসময় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে মানুষের ঢল নামত। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসতেন। রাতভর চলত ধর্মীয় আয়োজন। চারপাশে বিরাজ করত উৎসবের আমেজ।
তবে ২০২৪ সালের নভেম্বরের সংঘাতের পর বদলে যায় সেই চিত্র।
খাদেম অভিযোগ করে বলেন, “তৌহিদী জনতার নামে হামলা চালিয়ে দরবার শরীফের মসজিদসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। দরবারে থাকা বিপুল পরিমাণ মালামালও লুট করা হয়েছে।”
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments