ডেস্ক রিপোর্ট: জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হল কালচারাল জানালিস্ট ফোরাম অব বাংলাদেশ(সিজেএফবি) আয়োজিত ‘২১তম পারফরমেন্স অ্যাওয়ার্ড ’।
এতে বর্ষসেরা মিউজিক লেবেল ও সেরা কণ্ঠশিল্পী ক্যাটগরিতে দুটি পুরস্কার ঘরে তুললো টিএম রেকর্ডস। আসরে সেরা কণ্ঠশিল্পী হিসেবে টিএম রেকর্ডসের বহুল জনপ্রিয় গান ‘দুষ্টু পোলাপাইন’-এর জন্য সেরা গায়িকার পুরস্কার পান জান্নাতুল ফেরদৌস ঐশী।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় দেশের বিনোদন জগতের অন্যতম এ পুরস্কার প্রদান আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত, টেলিভিশন, ওটিটি প্লাটফর্ম ও চলচ্চিত্রের নানা ক্যাটগরিতে ‘অ্যাওয়ার্ড’ প্রাপ্তদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “একটি পুরস্কার একজন শিল্পীর জীবন বদলে দিতে পারে। শিল্প-সংস্কৃতির লালন-পালন ও পৃষ্ঠপোষকতায় পুরস্কার একটি বড় ভূমিকা রাখে, উৎসাহ যোগায়। সংস্কৃতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি দুই দশক ধরে এ বিষয়ে ভূমিকা রাখছে এ জন্য তাদেরকে এবং তাদের পৃষ্ঠপোষকদেরও ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে টিএম রেকর্ডসের পক্ষ থেকে বর্ষসেরা মিউজিক লেবেলের পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের মুখপাত্র সৈয়দ নাবিল আশরাফ।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সংগীতশিল্পী ঐশী বলেন, “আমি অত্যন্ত আনন্দিত সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে আমি ও আমার প্রিয় মিউজিক লেবেল টিএম রেকর্ডস সেরা হয়েছি। ধন্যবাদ আমার শ্রোতাদের যারা সারাজীবন আমাকে অসামান্যভাবে সমর্থন করেছেন। কৌশিক হোসেন তাপস ভাইয়া এবং ফারজানা মুন্নি ভাবির প্রতি আমার ভালবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কোন শব্দই যথেষ্ট নয়। তারা আমাকে সেই ঐশী হওয়ার সুযোগ করে দিয়েছেন যা আমি সবসময় স্বপ্ন দেখেছি। ইনশাআল্লাহ আমি এবং আমাদের টিএম রেকর্ড একদিন বিশ্ব জয় করব!”
বাংলা গানকে বিশ্বমানে উপস্থাপনের লক্ষ্যে ২০২১ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করা টিএম রেকর্ডস চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো বর্ষসেরা মিউজিক লেবেলের সম্মাননা অর্জন করলো। এর আগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও বিসিআরএ অ্যাওয়ার্ডস-এ প্রতিষ্ঠার প্রথম বছরেই সংগীতাঙ্গনে সাড়া জাগানো ভূমিকা রাখায় সেরার পুরস্কার ঘরে তুলে নেয় প্রতিষ্ঠানটি।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments