স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; অন্তর্বর্তী সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। এটা দুর না হলে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শংকা কাটবে না। তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করার স্বার্থে রাজনৈতিক দলগুলোর দুরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আহ্বানে ৭ টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর বাসভবন যমুনায় বৈঠকে মিলিত হন। বৈঠকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সি আর আবরার, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান এসময় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন; নুরুল হক নুরের উপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার স্পষ্ট ইংগিত পাওয়া গেছে এটা খুবই দুঃখজনক। নির্বাচনে অতীতে যারা খুবই সাহসিকতা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করেছেন প্রয়োজনে তাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয়া যায় কিনা তা বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, লটারীর মাধ্যমে কর্মকর্তাদের পোস্টিং না দিয়ে দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ নিয়োগ নীতি অনুসরণ করা যেতে পারে। নির্বাচনী সহিংসতা রোধে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নির্বাচন সমন্বয় কমিটি গঠনের আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় দুর করার জন্য সকল বাহিনীর সদস্যদের সাথে ফিজিক্যাল ও ভার্চুয়াল মিটিং করে উদ্দীপনা তৈরির জন্য প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান এবি পার্টির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments