বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভায় আবারও হামলার ঘটনা ঘটেছে। মেহেদী হাসান জনি ও শফি উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা সভায় হামলা চালিয়ে রেজুলেশন ছিঁড়ে ফেলে এবং কমিটির সভাপতির ওপর হামলা করে। এসময় শিক্ষকরা প্রাণভয়ে বিদ্যালয় ছেড়ে পালিয়ে যান।
রোববার ২৩ আগস্ট সকাল ১০টার দিকে কমিটির সভা শেষে এ ঘটনা ঘটে। এ নিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সভা শেষে মেহেদী হাসান জনি ও শফি উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী বিদ্যালয়ে এসে রেজুলেশন ছিঁড়ে ফেলে। এসময় বিদ্যালয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বিদ্যালয়ের মর্যাদার ওপর আঘাত লেগেছে বলে মনে করছেন অভিভাবকরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণি জানান, সভা শেষে জনি ও শফি উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী বিদ্যালয়ে প্রবেশ করে সভায় হামলা চালায়। তাকে পুনরায় সভা করলে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে শার্শা থানায় অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান জানান, সভা শেষে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের ভাইপো রুবেল হোসেন জোরপূর্বক রেজুলেশন ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, "আমি ভীতিকর পরিস্থিতির মধ্যে আছি। প্রতিবাদ করলে আমার ওপরও হামলা হতে পারে। আমি এখন জীবন সংশয়ে আছি।"
উল্লেখ্য, গত ১২ আগস্ট যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি করা হয় তানজির ইসলাম খান কণিকে। গত ১৮ আগস্ট সভা চলাকালীন সময়েও মেহেদী হাসান জনির নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী সভা বন্ধ করে দেয় এবং সভাপতির ওপর হামলা করে। ওই ঘটনায় ১৮ আগস্ট দুপুরে শার্শা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সভাপতি তানজির ইসলাম খান কণি। হামলাকারীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।
শার্শা থানার ওসি শামিমুল হক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীরা সভার রেজুলেশন ছিঁড়ে ফেলেছে। বিষয়টি নিয়ে কেউ ফের অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যশোর-২ আসনের মহিলা সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী বলেন, বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন করা হলে কিছু লোকজন তার বিরোধিতা করে কমিটি ভাঙার চেষ্টা করছে যা অযৌক্তিক।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments