উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে পৌরসভার আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বেলা ১১ পৌরসভা থেকে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম বখতিয়ারকে কাজ বন্ধের নোটিশ দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম বখতিয়ার পৌরসভার থেকে বাড়ী নির্মাণের প্লান্ট অনুমোদন না নিয়ে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের কাজ করেছে। পৌরসভার অনুমোদন না নিয়ে ভবন নিমার্ণ করায় তাকে কাজ বন্ধের নোটিশ দিয়েছে পৌরসভা। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সরকারি কর্মকর্তা হওয়ায় প্রভাব খাটিয়ে ভবন নির্মাণ করেছে। আমরা একাধিকবার নিষেধ করেছি এবং মেয়রকে এ বিষয় অবহিত করেছি। পৌরসভার সচিব মোঃ ফারুক হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌরসভার আইন ২০০৯ দ্বিতীয় তফসিল ৩৫(১) এর ধারা অনুযায়ী পৌরসভার অনুমোদন ব্যতিত কোন স্থাপনা নির্মাণ করতে পারবে না। আর কেহ যদি প্রভাব খাটিয়ে ভবন নির্মাণ করে তাহলে তার বিরুদ্ধে পৌরসভার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম বখতিয়ার জানান, পৌরসভা থেকে একটি নোটিশ পাওয়ার পরে পৌরসভায় এসে অনুমোদনের জন্য আবেদন করেছি। পৌরসভার মেয়র ও সচিবের সাথে আলাপ করে দ্রুত পৌরসভা থেকে ভবন নির্মাণের অনুমোদন নিবো। রাস্তা দখলের ব্যাপারে বলেন, আমি কিছু দিন অসুস্থ ছিলাম তাই কাজের কাছে আসতে পারিনি। এখানে রাজমিস্ত্রীরা যদি কোন কাজ করে থাকে তাহলে পৌরসভার আইন অনুযায়ী যে ব্যবস্থা নিবে আমি তা মেনে নিবো। পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে না। পৌরসভায় নতুন কিছু স্থাপনা করতে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে করতে হবে। কেউ যদি আইন অমান্য করে তাহলে সে যত বড় ক্ষমতাসীন হউক তার বিরুদ্ধে পৌরসভার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments