আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতি প্রাণি ১টি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ ও থানা পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রাম থেকে ওই মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে বন্দভাটপাড়া গ্রামে বাবু’র বাড়ীর একটি কাঠাল গাছে মেছো বাঘটিকে দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় পুলিশ ও বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও বনবিভাগের লোকজন সেখানে গিয়ে এলাকাবাসীদের সহযোগীতায় মেছো বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে থানা কর্তৃপক্ষ উক্ত মেছো বাঘটিকে রাংটিয়া রেঞ্জের পক্ষে গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের নিকট পাহাড়ে ছেড়ে দেয়ার জন্য হস্তান্তর করেন। এসময় মেছো বাঘটিকে এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় জমে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments