মোংলা থেকে মো. নূর আলমঃ জলবায়ু ক্ষতিগ্রস্থ উপকূলীয় শহর মোংলায় সুপেয় পানি সরবরাহের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। হতদরিদ্র শ্রমজীবি মানুষের জন্য পর্যাপ্ত ওপেন ট্যাব দিতে হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ’র পুকুর গুলিকে মাছ চাষের জন্য ইজারা দেয়া বন্ধ করে পৌর কর্তৃপক্ষ মাধ্যমে ঐসব পুকুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে হবে। পৌরবাসীর নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নিতে হবে। ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে চরকানা পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘ’র সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ’র সভাপতি সাংবাদিক মো. নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাগরিক নেতা নাজমুল হক, পরিবেশকর্মী শেখ রাসেল, সংবাদকর্মী হাছিব সরদার, বাদাবন সংঘ’র ওজিফা খাতুন প্রমূখ। মানববন্ধনে বক্তারা আরো বলেন দীর্ঘদিন মোংলা পোর্ট পৌরসভার খাবার পানির সংকট বিরাজমান। সরবরাহের তুলনায় পৌর এলাকায় গ্রাহকের সংখ্যা যেমন বেশী আছে অন্যদিকে অর্ধেক পারিবারকে এখনো পানির সংযোগ’র আওতায় আনা সম্ভব হয়নি। জলবায়ু ক্ষতিগ্রস্থ অভিবাসনবান্ধব উপকূলীয় শহর মোংলায় অগ্রাধিকার ভিত্তিতে পানির সংকট সমাধানের জন্য সরকার ও পৌর কর্তৃপক্ষ’র প্রতি আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে নাগরিক সমাজের নেতৃবৃন্দ, নারী নেত্রীবৃন্দ, উন্নয়নকর্মী ও কয়েকশো শ্রমজীবি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments