কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনী। বুধবার সকাল দশটায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম। আটককৃত জেলেদের বাড়ী ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে নৌ-বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা থেকে অন্ততঃ ৭০ নটিক্যাল মাইল গভীরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। আটককৃত জেলে ও জয় জগন্নাথ, মা বাসন্তী নামের দুটি ট্রলিং জাহাজ বুধবার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে আটককৃত জেলেরা সকলেই ভারতের পশ্চিমবাংলার বলে সকলেই বাংলা ভাষায় কথা বলতে পারে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে বলে জানায় নৌ-বাহিনীর।
কলাপাড়া থানার ওসি মো.মোস্তাফিজুর রহমান জানান, ভারতীয় দু’টি ট্রলি জাহাজ সহ ৩১ জন জেলে বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এদের আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় নৌবাহিনীর সদস্যরা সাগরে নিয়মিত টহল অব্যাহত রেখেছে। তাই বিষয়টি তাদের নজরে আসে।
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভ ...
আন্তর্জাতিক ডেস্ক: মরিশাসের প্লেইন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দেশ ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
সব মন্তব্য
No Comments