কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৮ কোটি ৬লাখ ২১ হাজার টাকা মুল্য মানের বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)। আজ সকাল সাড়ে সাড়ে ১০ টার সময় সেক্টর সদর দপ্তর কুষ্টিয়ার অধিনস্থ ৪৭ ব্যাটালিয়ান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে ১৭ হাজার ২শ ৪ বোতল বিদেশী মদ, ৩হাজার ৮শ ২৭ বোতল ফেন্সিডিল, ৩শ৯২ কেজি গাজা, ১০ কেজি ৮শ৯ গ্রাম হিরোইন,৫৭ হাজার ২শ ২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ হাজার ৪শ পিস ভায়াগ্রাসহ বিভিন্ন ধরনের মাদক। বিজিবি’র দাবী ধ্বংশকৃত এসব মাদকের আনুমানিক বাজার মুল্য কোটি ০৮ লাখ ২১ হাজার ৯শ ১০ টাকা। পরিপূর্ন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক ধ্বংসের উদ্বোধন করেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ পিএসসি। মাদক সেবন এবং পাচার বন্ধে সকলের সহযোগীতা চেয়ে প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, বিজিবি অত্যন্ত নিষ্ঠার সাথে সীমান্তে কাজ করে যাচ্ছে। তাই দুর্গম সীমান্তবর্তি অঞ্চলে মাদক পাচার রোধের জন্য আরো বেশি কঠোর হওয়ার জন্য বিজিবি সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি।
এসময় কুষ্টিয়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহ বিভিন্ন সরকারী এবং বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। মন্ত্রী এ সময় পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাক ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
সব মন্তব্য
No Comments