ডেস্ক রিপোর্ট: ফুটবল কিংবদন্তি আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির নিজ শহর রোজারিও নুতন করে অংকিত হয়েছে তার বহুমানিত্র মুরাল। যেখানে ৩৪ বছর আগে জন্মগ্রহন করেছিলেন এই উজ্ঝল নক্ষত্র।
তন্মধ্যে রোজারিও শহরের নিকটবর্তী লা বাজাদায় চার তলা ভবন জুড়ে অংকিত হয়েছে মেসির একটি প্রতিকৃতি। সেটি মেসির শিশুকালের ছবি, যখন তিনি প্রাথমিক স্কুলে পড়তেন।
এই প্রতিকৃতি অংকনকারীদের একজন মার্রেন জুরিয়াগা বার্তা সংস্থা এএফপিকে বলেন,‘ আমাদের চিন্তা জুড়ে লিও। তার প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করার জন্য রোজারিওতে এর চেয়ে বেশী কিছু আর হতে পারে না।’
বৃহস্পতিবার উন্মুক্ত করা হয় ১৪ মিটার উচু এবং ৮ মিটার চওড়া মেসির আবক্ষ একটি ছবি। সেই সঙ্গে ছোট্ট করে আঁকা হয় শিশুকালে বল হাতে মেসির আরেকটি ছবি। বড় মেসির গলায় ঝুলে আছে ফিতা দিয়ে বাঁধা এক জুড়া বুট। তন্মধ্যে একটি বুট কালো এবং অপরটি সোনালী রংয়ের। ইউরোপের শির্ষ গোলদাতা হিসেবে ছয়বার গোল্ডেন বুট জয় করার স্বীকৃতি হিসেবে মেসির ওই প্রতিকৃতি অংকিত হয়েছে।
আধুনিক ফুটবলে বার্সেলোনার এই জীবন্ত কিংবদন্তী তারকাকে সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। আটবার তিনি স্পেনের লা লিগায় সর্বোচ্চ গোলদাতার আসন লাভ করেছেন।
আর্জেন্টিনা জাতীয় দলের এই অধিনায়ক বর্তমানে কোপা আমেরিকায় অংশগ্রহনের জন্য ব্রাজিলে অবস্থান করছেন। সেখানেও গ্রুপ পর্বে সর্বাধিক গোলদাতার আসনটি এখনো পর্যন্ত মেসির দখলে। আগামী রোববার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মোকাবেলা করবে লা আলবিসেলেস্তারা।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments