১১৫ থানায় এখনও বিতরণ শুরু হয়নি
স্টাফ রিপোর্টার: দেশের মোট ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ১ জুলাই নির্বাচন কমিশনের এনআইডি শাখা এই তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার কাজ চলমান রয়েছে।
তবে এখনও সব এলাকায় বিতরণ কার্যক্রম শুরু করা যায়নি। দেশের মোট ৪০৪টি থানার মধ্যে ১১৫টি থানায় এখনও স্মার্টকার্ড বিতরণ শুরু হয়নি। ইসি সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ, কারিগরি সরঞ্জামের ব্যবহার এবং বিতরণ ব্যবস্থাপনার কারণে কিছু এলাকায় কার্যক্রম পিছিয়ে আছে। এর আগে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর গত ১২ এপ্রিল থেকে আবার স্মার্টকার্ড বিতরণ শুরু হয়।
নির্বাচন কমিশন ২০১৬ সালের ৩ অক্টোবর প্রথম স্মার্টকার্ড বিতরণ শুরু করে। প্রাথমিকভাবে ৯ কোটি স্মার্টকার্ড তৈরির চুক্তি হলেও বর্তমানে দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বর্তমানে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় কার্ড ছাপা ও বিতরণের কাজ চলছে।
এনআইডি শাখা জানিয়েছে, যেসব থানায় এখনও বিতরণ শুরু হয়নি সেখানে দ্রুত কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। বিতরণের তারিখ ও স্থান জানতে ভোটাররা যেকোনো মোবাইল থেকে SC লিখে স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠাতে পারবেন। এছাড়া ১০৫ নম্বরে কল করেও তথ্য জানা যাবে।
এর আগে বাংলাদেশ টেলিভিশনের এক প্রতিবেদনে উঠে আসে, প্রায় ৭২ লাখ নাগরিককে ৪৭টি উপজেলায় স্মার্টকার্ড পৌঁছে দিতে পারেনি নির্বাচন কমিশন। ইসি বলছে, বর্তমানে স্মার্টকার্ড বিতরণের পাশাপাশি নতুন ভোটার নিবন্ধন ও তথ্য সংশোধনের কাজও সমানতালে চলছে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments