স্টাফ রিপোর্টার: শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নেতারা। বুধবার রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও আগত দর্শনার্থীদের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় জাতীয় পার্টির নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাপার কো: চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, জসিম উদ্দিন, আরিফ খান, ফখরুল আহসান শাহজাদা ও বেলাল হোসেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বনানী পুজা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বিশ্বাস বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বক্তব্য জাপা চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দুর্গোৎসব এখন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সর্বজনীন উৎসব, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। এই উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তিনি বলেন, দুর্গোৎসবের মূল বার্তা হলো, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়।ফলে বরাবরের মত এবারও দুর্গোৎসবের মূলমন্ত্র হোক, অসত্য, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সুন্দরের প্রতিষ্ঠা করা। মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দুর্গাপূজা এখন একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যা বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়িয়ে তোলে। রুহুল আমিন দুর্গোৎসবের মাধ্যমে সনাতন ধর্মের সকল অনুসারীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments