বরিশাল অফিস: বরিশাল জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক অবক্ষয়, মাদক ও নারী- শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বুধবার বিকাল ৩ টায় বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা কার্যালয়ে রণজিত কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারতের সৎলোক আশ্রমের সেবায়েত দীপক দাস গুহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার, উপদেষ্টা ডাঃ শেখ সহিদ রুদ্ধ, গাজীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক আইয়ুব রানা, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠীর যুগ্ম আহবায়ক গীতা পালমা।
আরো বক্তৃতা করেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ হাওলাদার, সাংবাদিক হাসান সরদার জুয়েল, সাংবাদিক মাহবুবুল ইসলাম, বরিশাল জেলা সরকারি কর্মচারী সমিতির সদস্য সচিব গনি শেখ, বরিশাল জেলা হোটেল মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি নান্নু মিয়া, সৎসঙ্গ ফাউন্ডেশনের উজিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আঃ রহিম সরদার সহ অনেকে। সভা শেষে সর্ব সম্মতি ক্রমে রণজিত কুমার দত্তকে সভাপতি ও আঃ রহিম সরদার কে সাধারণ সম্পাদক এবং আব্দুল লতিফ কে কার্যনির্বাহী কমিটির সভাপতি ঘোষণা করা হয়।
এ ছারা সাংবাদিক মশিউল আলম পলাশ, সাংবাদিক হাসান সরদার জুয়েল, সাংবাদিক ডাঃ মাহবুবুল ইসলাম কে সহ সভাপতি, বিপ্লব কুমার হাজারিকে যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিন মোল্লাকে কোষাধ্যক্ষ, নজরুল ইসলাম কে প্রচার- প্রকাশনা সম্পাদক, আইরিন সিকদার কে মহিলা বিষয়ক সম্পাদক, দুলাল মাষ্টার, অশোক কুমার দাস, মিজানুর রহমান কে সদস্য এবং রনি হাওলাদার কে যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments