স্টাফ রিপোর্টার: একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদী ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন কবি আল মুজাহিদী। গত বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮৪ বছর।
কবি আল মুজাহিদী দীর্ঘ সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি প্রগতিশীল ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশ নেন।
কবিতা, প্রবন্ধ ও সাংবাদিকতার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধ তুলে ধরেছেন তিনি। তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘অনাবৃষ্টির কাল’, ‘রক্তের অক্ষরে’, ‘দ্রোহের পদাবলী’, ‘শব্দের মিছিল’ ও ‘নির্বাচিত কবিতা’। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ সম্মাননাসহ দেশ-বিদেশের নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।
কবি আল মুজাহিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, বাংলা একাডেমির মহাপরিচালক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কবি আল মুজাহিদীর প্রয়াণে বাংলা সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments