সুব্রত সানা: খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদার হার্টের সমস্যা দেখা দেওয়ায় সিসিইউতে রাখা হয়েছে। রাত সোয়া তিনটায় বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত দুটোর দিকে ডা. জাহিদ আমাকে ফোন করে জানান, ম্যাডাম অসুস্থ। হাসপাতালে নিতে হবে। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলি। ডা. জোবাইদা রহমানের সঙ্গেও কথা বলি। এর মধ্যেই হাসপাতালে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়।
সাবেক প্রধানমন্ত্রীর আকস্মিক অসুস্থতা বাড়ার কারণ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, হার্টের সমস্যা বেড়েছিলো। বৃহস্পতিবার বিকেলেই তিনি টের পেয়েছিলেন, কিন্তু চাপা স্বভাবের মানুষ। কাউকে বলেননি। শুক্রবার সন্ধ্যায় ডা. জাহিদ দেখতে গেলে তখন তিনি সমস্যার কথা স্বীকার করেন। ডা. জাহিদ ব্যবস্থাপত্র দিয়ে আসেন। রাত একটার দিকে সমস্যা বাড়ছে বলে বোঝা যেতে থাকে। এখন তিনি স্টেবল। তবে পুরোপুরি জানা যাবে এনজিওগ্রাম করার পর।
তার আগে রাত ২টা ৫৫ মিনিটে বেগম জিয়াকে নিয়ে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সামছুদ্দিন দিদার জানান, খবর পেয়ে ফিরোজায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস ও শায়রুল কবীর খান। তারা বেগম জিয়ার সঙ্গে হাসপাতালে যান।
গত ৬ এপ্রিল রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে স্বাস্থ্য পরীক্ষা শেষে সেদিনই গুলশানের বাসায় ফিরেন খালেদা জিয়া।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments