চট্টগ্রাম অফিস: বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদুল ফিতর উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বিশেষ নাটক এটি। নাটকটির শুটিং সম্প্রতি চট্টগ্রাম সিটির পশ্চিম খুলশিতে সম্পন্ন হয়েছে।
নাটকটি এক সাধারণ পরিবারের ঈদের আয়োজনকে কেন্দ্র করে আবর্তিত। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যা শায়নি পুরো ঈদ পরিকল্পনার দায়িত্ব নেয়। তার নির্দেশে পরিবারের সদস্যদের মধ্যকার হাস্যরস, আবেগ ও খুনসুটি ফুটে উঠেছে নতুনভাবে।
নাটকটি শুধু বিনোদন নয়, পরিবারের ভিতরে সংলাপ, স্বাধীনতা ও শাসনের সম্পর্কও দারুণভাবে তুলে ধরা হয়েছে। দর্শকদের জন্য এটি ঈদ উৎসবকে আরও আনন্দময় করে তোলার একটি নতুন ধাঁচ। চিত্রনাট্য ও নির্মাণ করেছেন বাপ্পী আলমগীর। প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা।
অভিনয়ে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুভ্রা বিশ্বাস, সুমি, মোশারফ ভূঁইয়া পলাশ, সায়নী দেওয়ানজী, সিনথিয়া, আবেদ, ফাহিম, আরিফ, সঞ্জয় প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments