স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (৬ আগষ্ট) ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। জাতীয় শ্রমিকলীগ নারায়নগন্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বেপারী (৬২) ২। ওয়ারী থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা (৪২) ৩। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪) ৪। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯) ৫। সাবেক রাজবাড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ি থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহান (৩৩) ৬। ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোঃ আলম হাওলাদার (৫০) ৭। চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন মিঠু (৪৮) ৮। খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব ও ৯। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ রিপন (৩৮)।
তন্মধ্যে প্রথম আটজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং মোঃ রিপনকে খিলগাঁও থানা পুলিশ গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫ ) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর আলম বেপারী, স্বামীবাগ এলাকা থেকে মোঃ সেলিম রেজা এবং মোঃ সাখাওয়াত হোসেন মিঠুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। পৃথক অভিযানে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাত আনুমানিক ১১:২৫ ঘটিকায় রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে নাজমুল হাসান পলাশ ও বুধবার (৬ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় আবুল কালাম আজাদ খানকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার বিকেল ৫:৩০ ঘটিকায় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মোঃ মোক্তার হোসেন সোহান এবং সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় লালবাগ থানা এলাকা থেকে মোঃ আলম হাওলাদারকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। একইদিন অপর এক অভিযানে সবুজবাগ থেকে উদয়ন শার্নাল মাধবকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।
অপরদিকে খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগষ্ট ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলগাঁও থানাধীন গোড়ান এলাকা থেকে রিপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments