কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশের মৎস্য সম্পদের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এটা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারে আমলেই হয়েছে। মাছ আমাদের সম্পদ, মাছ আমাদের গৌরব। এই মাছ বিদেশে রপ্তানি করে বাংলাদেশের উনśয়নে ভূমিকার রাখতে চাই। সোমবার বিকেল তিন টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুরে দুটি মৎস্য অবতরন কেন্দ্র উদ্বোধনকালে মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি এ কথা বলেন।
তিনি বলেন, এ অঞ্চলে যে আধুনিকায়ন হয়েছে এটা অতীতে ছিলনা। আমরা এ সেক্টরকে ডেভেলপ করতে চাই। এর দ্বারা বেকারত্ব দূর করতে চাই, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে চাই,মানুষদের কর্ম উদ্যোক্তা করতে চাই, মানুষদের পুষ্টির চাহিদা মেটাতে চাই।
সাংবাদিকদের প্রশেśর উত্তরে মন্ত্রী আরো বলেন, প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। বিএনপি, তাদের জোট ও সহযোগিদের দাবি সংবিধান পরিপন্থী। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার যে স্বপś দেখছে তা কখনও সম্ভব নয়। মানুষ ভোট দিবে, ভোটের মাধ্যমে নির্ধারণ হবে কে ক্ষমতায় আসবে।
এ সময় মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ,বাংলাদেশ মৎস্য উনśয়ন কর্পোরেশন চেয়ারম্যান কাজী হাসান আহম্মেদ, পটুয়াখালী আতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন করিব, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আহম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হক, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো.আমিরুল ইসলাম, লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো.আনছার উদ্দিন মোল্লা, মহিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মো.ফজলু গাজী, মহিপুর ইউনিয়ন আওয়ামলীগ সভাপতি আব্দুল মালেক আকন, মহিপুর থানা যুবলীগের আহźায় মিজানুর রহমান বুলেট আকনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম দুপুর এক টার দিকে বি এফ আর আইএফ আওতাধীন কলাপাড়ায় নদী-উপকেন্দ্রের তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিন তলা অফিস কাম গবেষনাগার ভবন উদ্ভোধন করেন। উদ্বোধন করেন তিনি।
উল্লেখ্য, আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রটি ১৫ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ১ একর ১০ শতাংশ জমির উপর নির্মিত হয়। অপরদিকে, মহিপুর অবতরন কেন্দ্রটি ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১ একর ৯ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে। এতে হাজার হাজার জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের মাছ ক্রয়-বিক্রয় সহ ট্রলার থেকে সরবরাহে অনেক সহজ হবে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়িরা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
সব মন্তব্য
No Comments