রংপুর অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার ইস্যুতে কোনো ধরনের দ্ব্যর্থতা বা গোপন অবস্থান নেয়নি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, দেশের রাজনৈতিক ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিএনপির অবস্থান শুরু থেকেই স্পষ্ট।
শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে অনুষ্ঠিত এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এ কারণে ভবিষ্যতে আর কোনো বিতর্কিত নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও দল দৃঢ় অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, দেশের জনগণ এখন একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে। বিএনপি সেই প্রত্যাশার পক্ষে থেকেই রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছে।
জনসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments