বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলে অন্তর্ভুক্তিমুলক স্যানিটেশন প্ল্যান ও গাইডলাইন তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌর অডিটোরিয়ামের কনফারেন্স হলে ম্যাক বাংলাদেশের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শাহিনা আক্তার।
কর্মশালায় অন্তর্ভুক্তিমুলক স্যানিটেশন প্ল্যান ও গাইডলাইন বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান।
ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের সঞ্চালনায় এ কর্মশালায় বক্তব্য দেন জাইকা'র সলিড ওয়াস্ট মেনেজম্যান্ট এক্সপার্ট ড. তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. রুমানা আফ্রিন, রিসার্চ অফিসার সৈয়দা অনিকা আনজুম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, উপজেলা ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন খান।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৮ ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবি ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ...
সব মন্তব্য
No Comments