ডেস্ক রিপোর্ট: দেশের সর্বোচ্চ আদালতের রায়ে মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যায় যাবজ্জীবন কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী ধর্মীয় উগ্রবাদী ব্লগার শফিউর রহমান ফারাবী অন্তর্বর্তী জামিন পাওয়ায় আজ এক বিবৃতিতে বিজ্ঞান আন্দোলন মঞ্চ উদ্বিগ্নতা প্রকাশ করেছে। সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে সংগঠক জনার্দন দত্ত নান্টু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ফারাবী ব্লগে তার ভাষায় নাস্তিকদের নাম উল্লেখ করে তাদের হত্যা ধর্মীয় বিচারে জায়েজ বলে ঘোষণা করতো। সে এমনকি মুক্তচিন্তার লেখক অভিজিৎ রায়সহ অনেক ব্যক্তিকে সরাসরি ব্লগের লেখায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকিও দিয়েছিল। তার এসব উস্কানিমূলক লেখায় প্রভাবিত হয়ে কোন কোন ব্যক্তি এবং উগ্রবাদী ধর্মীয় সংগঠনের সদস্যরা অনেক মানুষের স্বাধীন মত প্রকাশে বাধা দিয়েছে, হত্যা ও হত্যাচেষ্টায় লিপ্ত হয়েছে। সুতরাং হত্যার প্ররোচনা দানের যে অভিযোগ তার বিরুদ্ধে আছে তা যথাযথ বলে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মনে করে।
বিবৃতিতে আরও বলেন, লেখক অভিজিৎ রায় হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আমাদের অভিযোগ ছিল। কারণ কোন ঘটনার বিচারে শুধু অন্যায়কারীকে শাস্তি দেয়াই মূল উদ্দেশ্য হতে পারে না। অভিজিৎ রায়ের আগে-পরেও আরও অনেক মুক্তচিন্তার লেখক হত্যা ও হামলার শিকার হয়েছিল। কিন্তু কোন ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্মীয় উগ্রবাদী চিন্তা বিস্তারের জন্য দায়ী মূল রাজনৈতিক মতাদর্শ, ব্যবস্থা ও ব্যক্তিদের চিহ্নিত করে তাদের জনগণের সামনে উন্মোচিত করা হয়নি। অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও ২০২১ সালে তদন্তে স্বচ্ছতার অভাব এবং শুধুমাত্র কয়েকজন নিম্নস্তরের আসামিকে শাস্তি দেওয়ার সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, হামলার প্রত্যক্ষ সাক্ষী ও ভুক্তভোগী হওয়া সত্ত্বেও ছয় বছরে তদন্তকারী কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। শুধুমাত্র কয়েকজন পদাতিক সৈনিকের মত হুকুম তামিলকারীদের শাস্তি দিয়ে জঙ্গিবাদের মূল হোতাদের ও জঙ্গিবাদের উত্থানের কারণকে উপেক্ষা করা হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় জেলখানা ভেঙ্গে শাস্তিপ্রাপ্ত ধর্মীয় উগ্রবাদী জঙ্গিদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যাদের অনেকে এখনও পলাতক। এই ধরনের অভিযোগে শাস্তিপ্রাপ্তদের কেউ কেউ এই অভ্যূত্থানের পরে দ্রুত জামিন পাচ্ছে। ফারাবীর জামিন একই ঘটনার ধারাবাহিকতা বলে প্রতিয়মান হচ্ছে। এগুলি জুলাই অভ্যূত্থানের পরও বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। একই সাথে জনগণের স্বাধীন মত প্রকাশের অধিকারের সুরক্ষা দিতে সরকারের অঙ্গীকার রক্ষায় দৃঢ়তার ঘাটতি আছে বলে অনুভূত হচ্ছে। তিনি বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে স্বাধীন মতপ্রকাশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments