স্টাফ রিপোর্টার: দেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদের বিরোধীদলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিদেশি কূটনীতিকরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ভোটের ফলাফল ঘোষণার পরপরই অভিনন্দনের বন্যা শুরু হয়।
সংসদ কক্ষে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে একটি লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান এবং করমর্দন করেন। এ সময় সরকারদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে ও করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। পরে প্রধান নির্বাচন কমিশনারও আনুষ্ঠানিকভাবে তাকে অভিনন্দন জানান।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণে নবনির্বাচিত রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন। সংসদ কক্ষেই তিনি এগিয়ে এসে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ১১-দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি নির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও অভিনন্দন আসে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান, গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন পৃথক বিবৃতিতে অভিনন্দন জানান। মোস্তফা জামাল হায়দার তার বিবৃতিতে বলেন, মির্জা ফখরুলের মতো একজন সজ্জন, অভিজ্ঞ, প্রাজ্ঞ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানও অভিনন্দনের দাবিদার।
বাম রাজনৈতিক দলের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দূর থেকে জানি মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ, তাকে অভিনন্দন জানাই। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন।
দেশের বাইরে থেকেও অভিনন্দন এসেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক মিনিটের মধ্যে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং ব্রিটিশ হাইকমিশন পৃথক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানায়। তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করে।
এছাড়া ঠাকুরগাঁওসহ সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। মির্জা ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, সুদীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রপ্রধান পদে আসীন হওয়ায় তারা আনন্দিত।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments