বোরহান উদ্দীন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রাণীবিদ্যা বিভাগকে হারিয়ে দীর্ঘ এক যুগ পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পদার্থ বিজ্ঞান বিভাগ।
আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮.৩০টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথম থেকেই দুই দলই সমান তালে খেলতে থাকে। প্রথমার্ধে প্রাণীবিদ্যা অং একগোল করে নিজ বিভাগকে এগিয়ে নিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে পদার্থ বিজ্ঞান বিভাগ। একের পর এক আক্রমণে প্রাণীবিদ্যা বিভাগের রক্ষণ কাপিয়ে তুলেন তারা। অবশেষে তালহার এসিস্টে জয় গোল করে নিজের দলকে সমতায় ফেরান। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ গোলে খেলা শেষ হয়।
এরপর ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে পদার্থবিজ্ঞান বিভাগের অভিজ্ঞ গোলকিপার পারভেজ প্রানীবিদ্যার সোহান এর শট ঠেকিয়ে দেন।এবং প্রানিবিদ্যার গোল কিপার আরিফ ও পরের শট ফিজিক্স এর সমতায় ফেরানোর নায়ক জয় এর শট টি আটকিয়ে দেয়।
পদার্থবিজ্ঞান টিমের হয়ে ট্রাইবেকারে বাকি ৪টি গোল করেন তালহা,হাসিব,ক্যাপ্টেন দুর্জয় এবং সানোয়ার।
উল্লেখ্য গতবছর এই প্রানিবিদ্যা বিভাগের কাছে ট্রাইবেকারে হেরেই প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে পদার্থবিজ্ঞান বিভাগ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments