রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ব্যাংকের সিঁড়িতে গ্রাহকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইকালে যুবককে ধরে গণধোলাই দিয়েছে জনতা। পরে জনি ডোম (৩৫) নামের ওই ছিনতাইকারীকে পুলিশে কাছে সোপর্দ করা হয়। তবে ঘটনার সময় আটক জনির দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ৩১ আগস্ট মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর সদর রোডে অগ্রণী ব্যাংক শাখার সিঁড়িতে ছিনতাই চেষ্টার এই ঘটনা ঘটে। আটক জনি নগরীর কাউনিয়া সুইপার কলোনীর বাদল বক্তের ছেলে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম।
তিনি জানান, ‘নগরীর চাঁদমারী এলাকার হাওলাদার ফার্মেসীর স্বত্তাধিকারী আমিনুল ইসলাম পলাশ তার বড়ভাই শাহাবউদ্দিনকে নিয়ে অগ্রণী ব্যাংকের ওই শাখায় ৫ লাখ টাকা উত্তোলন করতে আসেন। টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে সড়কে নামলে একজন ব্যক্তি তাদের বলেন, ‘ব্যাংকের লোকজন আপনাদের ডাকছে’।
এটা শুনে টাকাসহ শাহাবউদ্দিন ব্যাংকে ফিরে যাওয়ার সময় সিঁড়িতে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় শাহাবউদ্দিন একজনকে ঝাপটে ধরে চিৎকার দিলে ব্যাংকের অন্যান্য গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীরা দৌড়ে এসে ছিনতাইকারী জমি ডোমকে আটকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
অগ্রণী ব্যাংক সদর রোড শাখার সিনিয়র অফিসার সমর রঞ্জন দর্জি জানান, ছিনতাই চেষ্টার ঘটনাটি ব্যাংকের বাইরে ঘটেছে। ঘটনার সময় উপস্থিত জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া দুই সহযোগীকে আটকের চেষ্টা চলছে।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতব ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। মন্ত্রী এ সময় পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাক ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
সব মন্তব্য
No Comments