জামায়াতের মধ্যে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু ও বালুখেকো নেই।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উজিরপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ বলেছেন, “আমাদের জামায়াতে ইসলামীর মধ্যে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু কিংবা বালুখেকো নেই। তারা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি মানবিক সরকার গঠন করবে।
রবিবার ( ৮ ফেব্রুয়ারি ) বিকেল ৫টা ৩০ মিনিটে উজিরপুর মহিলা কলেজ মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উজিরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আল-আমিন সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের নির্বাচন পরিচালক ফখরুদ্দিন খান রাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সহ-সভাপতি ও সদ্য জামায়াতে ইসলামে যোগদানকারী মোহাম্মদ গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার। আরও বক্তব্য দেন বরিশাল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সাঈদ আহমেদ খান বাচ্চু, এ্যাডভোকেট আজম খান, হাফেজ মাওলানা মোঃ কাওছার হোসাইন, উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মাস্টার, সেক্রেটারি মোঃ খোকন সরদার।
মোঃ খোকন সরদার–এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল আমীন খায়ের, মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সম্পাদক ও নেতৃবৃন্দ। এ সময় পৌরসভার বিএনপির কয়েকজন নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামে যোগদান করেন।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কাউকে বেকার ভাতা দিয়ে নির্ভরশীল করা হবে না; বরং সবাইকে আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। দেশে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধ নির্মূল করা হবে এবং কাউকে ভিক্ষাবৃত্তিতে নামতে বাধ্য করা হবে না।
তারা আরও বলেন, “আমরা সবাই বাংলাদেশি। আমরা মাথা উঁচু করে এই দেশে বসবাস করতে চাই। কোনো বিদেশি শক্তির অন্যায্য দাবির কাছে মাথা নত করে ক্ষমতায় যেতে চাই না।” জনগণের ভোটে ১১-দলীয় জোট আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বিএনপি চেয়ারপারসনের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে ভুয়া দাবি করে বলেন, দেশের প্রায় ৬৮ হাজার গ্রামে এই কার্ড কার্যকরের মতো কোনো বাস্তব ব্যবস্থা নেই। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারা।
১২ ডিসেম্বর ‘হ্যাঁ’ ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামকে বিজয়ী করার আহ্বান জানানো হয় বৈঠক থেকে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments