সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে ইটভাটায় সরবরাহের জন্য অবৈধভাবে কৃষি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে অভিযান চালিয়ে এক ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চারাইলদার এলাকার ই.এল.টি ব্রিকস নামের এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান।
জানা যায়, উপজেলার মাহমুদপুর ও কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দীর্ঘ
দিন ধরে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কেটে ইটের ভাটাতে নিয়ে যাচ্ছিল ইটভাটার মালিক। এতে ওসব জমির উর্বরতা কমে উৎপাদন কমে যাওয়াসহ ওই এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল।
বৃহস্পতিবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে অভিযান পরিচালনা করে ওই ইটের ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেন। এ সময় ইটভাটার ম্যানেজার মো. শফিকুল ইসলাম নগদ ১ লাখ টাকা প্রদান করেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, "টপসয়েল ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ১৫ (১) ধারায় শাস্তি অনুযায়ী, কৃষি জমির টপসয়েল কর্তন করে ইট ভাটায় বিক্রি করা দন্ডনীয় অপরাধ। অপরাধীরা অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।"
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments