হামে মৃত দেড় হাজার ছাড়িয়েছে

প্রকাশ : 19 Sep 2026
হামে মৃত দেড় হাজার ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার: সারা দেশে হাম (Measles) পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৩ জনে।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন। আর একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৪ জন।


১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৯৫২ জনের এবং নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০১ জনের। অর্থাৎ এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যু ১০৫৩ জন।


এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৯৪১ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২০ হাজার ৪৭৪ জন।


১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।

সম্পর্কিত খবর

;