স্টাফ রিপোটার: হত্যা এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা রক্ষা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, চায়ের দাওয়াত দিয়ে মিছিলে গুলি করে প্রজাতন্ত্রের নাগরিক হত্যাই প্রমাণ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সরকার। তাই, নৈতিকভাবে বিপর্যস্ত সরকারের পক্ষে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
হত্যা এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা রক্ষা করা যায় না বলে মন্তব্য করে আ স ম আব্দুর রব বলেন, ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে বেআইনি কাজে সম্পৃক্ত করে নির্বাচনী নাটকের মাধ্যমে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। আর এখন অধিকার আদায়ের আন্দোলনকারীদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যায়িত করছে। যা কোনোভাবেই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ভোলায় মিছিলে পুলিশের গুলিতে দুইজন রাজনৈতিককর্মী নিহত এবং অসংখ্য নাগরিক আহত হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন না করায় প্রমাণ হয় সরকার বিবেক শূন্য হয়ে পড়েছে। সরকার ক্ষমতার উন্মাদনায় প্রতিবাদী নাগরিকদের কণ্ঠ স্তব্ধ করার জন্য ক্রমাগত নৃশংস হয়ে ওঠছে। বর্তমান সরকার ইতিহাসের কোনো শিক্ষাকেই ধারণ করার উপযোগী নয়। সরকার আইনের শাসনসহ ‘সত্য’ ‘বিবেক’ এবং ‘লজ্জা’ বিসর্জন দিয়ে দিয়েছে। হত্যা এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় রক্ষা করা যায় না।
জেএসডি সভাপতি বলেন, অবৈধ নিষ্ঠুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জনগণের প্রকৃতগত গণতান্ত্রিক অধিকার। জনগণ কোনোকালেই ষড়যন্ত্র করে না, জনগণ তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে। জনগণ ষড়যন্ত্র করে না, জনগণ গণঅভ্যুত্থান সংঘটিত করে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments